২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় যুদ্ধে তামিল বিদ্রোহীদের ৩ নৌযান ডুবি

শ্রীলংকার উত্তর-পশ্চিম উপকূলে নৌযুদ্ধে তামিল বিদ্রোহীদের তিনটে নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2006, 04:03 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শনিবার সকালের এই যুদ্ধে শ্রীলংকার নৌবাহিনীর চার নাবিক আহত হন।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রাসাদ সামারাসিংহে জানান, মান্নার উপদ্বীপে টহলরত নৌবাহিনীর ছোটো জলযান তামিল বিদ্রোহীদের নৌযানগুলোকে তাড়া করলে সংঘর্ষ শুরু হয়।

পরে নৌবাহিনী হেলিকপ্টার গানশীপের কাছে সাহায্যের আবেদন জানায়।

বিদ্রোহীদের বিরুদ্ধে ওই অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সামারাসিংহে।

তবে এ সম্পর্কে এখনও মুখ খোলেনি বিদ্রোহী পক্ষ।