২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে স্কুলে পদদলিত হয়ে ৬ ছাত্র নিহত

চীনের একটি স্কুলে পদদলিত হয়ে মারা গেছে ছয় ছাত্র। আহত হয়েছে আরো ৩৯ জন। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া রোববার জানায় পূর্ব চীনের একটি স্কুলে হঠাৎ আতংক ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের তলায় চাপা পড়ে ছয়জনের মৃত্যু হয়।

চীনের জিয়াংজি প্রদেশের দুচাং কাউন্টির ঐ স্কুলটিতে সান্ধ্যকালীন ক্লাসে ঠিক কি কারণে আতংকের সৃষ্টি হয় তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।