২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিস্ফোরণ ও আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

পাকিস্তানের পেশোয়ারে শুক্রবার পুলিশের ওপর হামলা চালাতে গিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে লাহোরে এক বাস স্টেশনে বোমার বিস্ফোরণে নিহত হয়েছে দুজন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

পুলিশ জানায়, পেশোয়ারে একটি পুলিশ ভ্যানকে লক্ষ করে ২০ বছর বয়সী এক তরুণ আত্মঘাতী হামলা চালায়। এতে সে নিজে মারা গেলেও ভ্যান আরোহীদের কোনো ক্ষতি হয়নি।

নিহতের বাবা লাশ সনাক্ত করলেও তার নাম প্রকাশ করা হয়নি।

অন্যদিকে লাহোরে এক বাস স্টেশনে ময়লার ঝুড়িতে রেখে যাওয়া বোমা বিস্ফোরিত হয়ে দুজন নিহত হয়েছে। এতে আরও ১৪ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। হতাহতদের সবাই সাধারণ নাগরিক।

তবে ওই দুটি ঘটনার দায় এ পর্যন্ত কেউই স্বীকার করেনি।