২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে জাতিসংঘ-এইউ সেনা মোতায়েনে সম্মত সুদান

দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সেনা মোতায়েনে নীতিগতভাবে সম্মত হয়েছে সুদান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 12:27 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

জাতিসংঘ মহাসচিব কফি আনান বৃহষ্পতিবার একথা জানান। তবে কবে এবং কত সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত হয়নি।

কফি আনান বলেন, সেনা মোতায়েনের সুস্পষ্ট নির্দেশনা নিয়ে বাকী আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে। আমরা এখন সুদানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে পারবো।

কূটনীতিকরা জানিয়েছেন জাতিসংঘ-আফ্রিকান ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব কারা দেবেন সে বিষয়ে নিশ্চিত হতে চায় সুদান।