২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ায় ভূমি সংস্কার না হলে গণঅভ্যুত্থান হবে: মোরালেস

ভূমি সংস্কার আইন পাস করা না হলে গণঅভ্যুত্থানের হুমকির মুখে পড়বে বলিভিয়া। জ্বালানি প্রশ্নে আন্দোলনের মুখে বিগত সরকারগুলির বিদায়ের মতো এবারও জেগে উঠবে বলিভিয়ার জনগণ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আগামী সপ্তাহে কংগ্রেসে ভূমি সংস্কার আইন পাস প্রসঙ্গে বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস একথা বলেন।

মেরালেসের প্রস্তাবিত ভূমি সংস্কার আইনে অবৈধভাবে দখল করা এবং অনাবাদী জমি রাষ্ট্রায়ত্ত করে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

মোরালেস অবশ্য বলেন, কোনো জমি যত বড়ই হোক না কেন আইনগত বৈধতা থাকলে এবং জমিটি উৎপাদনশীল হলে তাতে হাত দেবে না তার সরকার। বিরোধী দল ও ব্যবসায়ীরা এ আইনের বিরোধিতা করে আসছে।

ইভো মোরালেসের নেতৃত্বাধীন ‘মুভমেন্ট টুওয়ার্ড সোশালিজম (এমএএস)’ বলিভিয়ার কংগ্রেসের নিুকক্ষে সংখ্যাগরিষ্ট থাকায় গত বুধবারে সেখানে পাস হয়েছে আইনটি।

কিন্তু কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিরোধী দলগুলোর সামান্য প্রাধান্য থাকায় আইনটি পাস করতে বেগ পেতে হতে পারে মোরালেসকে।

২৭ সদস্য বিশিষ্ট সিনেটে কোনো আইন পাস করতে হলে কমপক্ষে ১৪টি ভোটের প্রয়োজন হয়। কিন্তু সিনেটে মোরালেসের ভোট রয়েছে ১২টি।

এদিকে আইনটি পাসে সিনেটকে চাপ প্রয়োগের লক্ষে শত শত আদিবাসী ৬০০ মাইল দূরের পূর্ব বলিভিয়া থেকে মিছিল নিয়ে এগিয়ে আসছে রাজধানীর দিকে।

পেশাজীবী ও শ্রমিকদের বেশ কয়েকটি ইউনিয়নও এ কর্মসূচিতে যোগ দেবে বলে জানিয়েছে।

বলিভিয়ায় সর্বশেষ ভূমি সংস্কার হয়েছিল ১৯৫৩ সালে। ক্যাথলিক চার্চ ও সরকারের সাম্প্রতিক জরিপ অনুসারে চাষাবাদযোগ্য জমির ৯০ ভাগই মাত্র কয়েকশত জোতদার দখল করে রেখেছে।