২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের চাপেই লেনদেন বন্ধ করেছে সুইস ব্যাংক: কিউবা

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করেই সুইস ব্যাংক তাদের সাথে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেছে কিউবার কেন্দ্রীয় ব্যাংক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 01:33 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

গত রবিবার কিউবাকে ‘স্পর্শকাতর দেশ’ হিসেবে উল্লেখ করে দেশটির সাথে সব ধরনের লেনদেন বন্ধের ঘোষণা দেয় সুইস ব্যাংকের দুই শাখা ‘ইউবিএস’ ও ‘ক্রেডিট সুইসে’।

কারণ হিসেবে লেনদেনের সমস্যা ও সংশ্লিষ্ট ব্যয়ের কথা বলেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সুইস ব্যাংকের এক মুখপাত্র জানান, তাদের তালিকায় অন্যান্য ‘স্পর্শকাতর দেশ’ এর মধ্যে আছে উত্তর কোরিয়া, ইরান ও সুদান।

এ ঘটনার নিন্দা জানিয়ে বৃহষ্পতিবার কিউবার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে দাবি করে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে বহাল রাখা অর্থনৈতিক অবরোধই সুইস ব্যাংককে এ সিদ্ধান্ত গ্রহণের পথে নিয়ে গেছে।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ওই আইনের সাথে এ ব্যাংক দুটির কার্যক্রমের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুইস ব্যাংকের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এ অন্যায় স্বীকার করার সাহস তাদের নেই।