২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা বলেই!

খুনের দায়ে সাজাপ্রাপ্ত বিহারের এক সাবেক আইনপ্রনেতাকে পুলিশ পাহারায় দেখা গেল কারাগারের প্রধান ফটকে। বৃহষ্পতিবার প্রমোদভ্রমণ শেষে কয়েকজন অফিসার পরিবেষ্টিত হয়ে কারাগারে ফিরছিলেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Nov 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

কিন্তু অন্য এক বন্দির মুক্তির খবরে বাইরে অপেক্ষমান টিভি ক্যামেরায় ধরা পড়ে যান তিনি। বিউটি পার্লারে চুল কাটানো আর মাথা ম্যাসাজ করার শখ হয়েছিল রাজন তিওয়ারি নামের ওই আইন প্রণেতার। তাই তাকে প্রমোদভ্রমণে নিয়ে গিয়েছিল পুলিশ কর্তারা। খুনের আসামির শখ পূরণে পুলিশের এ আইনবহির্ভূত প্রয়াসের তদন্ত ও শাস্তির দাবি উঠেছে। ভারতীয় পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয় হয়েছে এ খবর ।

অভিযুক্ত আসামী তিওয়ারি বিহারের ক্ষমতাসীন জোটের অংশীদার ‘লোক জনশক্তি পার্টি’র নেতা। পাটনার কারাগারে তিওয়ারির এ কান্ডে সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাজ্য কর্মকর্তারা। একজন শীর্ষ সরকারি কর্মকর্তা আফজাল আমানুল্লাহ দি ইনডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানান অভিযোগ প্রমাণিত হলে বরখাস্ত করা হতে পারে জড়িত পুলিশ সদস্যদের।