ইসরায়েলি সেনাদের গুলিতে ১ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার সকালে এক ফিলিস্তিন বন্দুকধারীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিন হাসপাতাল সূত্র এ খবর দেয়।
ইসনরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, নাবলুসের একটি শরণার্থী শিবিরে লুকিয়ে থাকা এক বন্দুকধারীকে চিহ্নিত করার পর সেনারা তাকে হত্যা করে।
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
হাসপাতাল সূত্রে জানা যায় নিহত ব্যক্তির বয়স ২৬।
