২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব্লিওটিওর আলোচনা ফের শুরুর তাগিদ এপেক মন্ত্রীদের

বিশ্ব বাণিজ্য সংস্থার থেমে থাকা আলোচনা পুনরায় শুরুর ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এপেক মন্ত্রীরা। ভিয়েতনামের হ্যানয়ে বুধবার শুরু হয়েছে এপেকভুক্ত ২১টি দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Nov 2006, 12:53 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের পর্যায়ে পরবর্তী বৈঠকের জন্য তারা একটি খসড়া বিবৃতি তৈরি করতে যাচ্ছেন। বৃহস্পতিবার দিন শেষে এ বিবৃতি তৈরি হওয়ার কথা। এদিকে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস নিরাপত্তা জোরদার ও অস্ত্র বিস্তার রোধের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

বিশ্ব বাণিজ্য সংস্খার আলোচনা পুনরুজ্জীবনে কার্যকর উদ্যোগ নেয়ার বিষয়টি এবারের এপেক সম্মেলনের মূল বিষয় হিসেবে উঠে এসেছে। আলোচনা শেষে মন্ত্রীরা যে বিবৃতি তৈরি করতে যাচ্ছেন, তাতে রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন ডাব্লিওটিও’র দোহা রাউন্ডের আলোচনা পুনরায় শুরুর জন্য উদ্যোগী হন। পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ বাণিজ্যের ওপরও এপেক মন্ত্রীরা গুরুত্ব আরোপ করেন। ওই অঞ্চলে মুক্ত বাণিজ্য নিশ্চিত করতে ছয়টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে তারা জানান।

সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে হ্যানয় পৌঁছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। রাষ্ট্র প্রধানদের সম্মেলনে যোগ দিতে শুক্রবার হ্যানয় আসছেন জর্জ ডাব্লিও বুশ।

কন্ডোলিৎসা রাইস বলেছেন, আমাদের এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিরাপত্তার বিষয়ে। আমাদের সচেতন থাকতে হবে অস্ত্র যেন বাণিজ্যের ওপর কুপ্রভাব ফেলতে না

তিনি বলেন, সন্ত্রাস ও অস্ত্র সারাবিশ্বের জন্য যে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে তা মোকাবেলায় আমাদের একযোগে কাজ করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এ অঞ্চলে নিরাপত্তার বিষয়ে আমরা উদাসীন থাকি তবে তা বাণিজ্যের ওপরও প্রভাব ফেলবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী প্রতিরোধেও এক যোগে কাজ করার বিষয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন।