২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট আকারের সুনামি আঘাত হানলো জাপানে

জাপানের সবচেয়ে উত্তরের দ্বীপপুঞ্জ কুরিলে বুধবার রাতে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ওই দিনই স্থানীয় সময় রাত ৮.১৪ মিনিট ও গ্রিনিচ সময় ১১ টা ১৪ মিনিটে ওই এলাকায় রিখটার স্কেলে ৮.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সৃষ্টি হয়।

এরপর জাপান ও রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি পূর্ণমাত্রার সুনামির আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

জাপানের এনএইচকে টিভি জানায়, হোক্কাইডো দ্বীপের স্থানীয় কর্তৃপক্ষ এক থেকে দুই মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জানিয়েছিল। তবে দ্বীপটির পূর্ব উপকূলের নেমিউরো অঞ্চলে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত।

এর আগে হাওয়াইয়ের প্যাসিফিক সুনামি পূর্বাভাস কেন্দ্র ও জাপানের আবহাওয়া সংস্থা জানায়, বুধবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিওর ১৭০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের ২৭.৭ কি.মি. গভীরে।

হোক্কাইডোর স্থানীয় কর্মকর্তারা জানান, সেখানে ভূমিকম্প অনুভূত না হলেও নিরাপদে সরে যাওযার জন্য জনসাধারণকে ক্রমাগত আহ্বান জানিয়ে যাচ্ছিলেন তারা।

অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি কুরিল দ্বীপপুঞ্জের জনবসতিহীন দ্বীপগুলোতে আঘাত হেনেছিল।

তবে জাপান ও রাশিয়া উভয় দেশেই বড় আকারের সুনামির আশঙ্কায় সতকর্ততার মাত্রা বৃদ্ধি করেছে।