২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস মোকাবেলায় প্যানেল গঠন করবে ভারত ও পাকিস্তান

সন্ত্রাস মোকাবেলায় এক যোগে কাজ করার লক্ষ্যে একটি প্যানেল গঠনের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত ও পাকিস্তান। দুই দিনের আলোচনা শেষে উভয় দেশের কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

পাশাপাশি পরমাণু ঘটিত দুর্ঘটনার ঝুঁকি কমাতে শিগগিরই একটি চুক্তি করার বিষয়েও তাদের মধ্যে মতৈক্য হয়েছে।

বৈঠকে উভয় দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকরা অংশ নেন। নতুন এ সিদ্ধান্তের ফলে আরো কার্যকরভাবে সন্ত্রাস দমন সম্ভব হবে বলে বৈঠক শেষে তারা আশা প্রকাশ করেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় এক বছর পর এ ধরনের কোনো আলোচনা অনুষ্ঠিত হল। গত বছর মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার পর দুই দেশের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যায়।

ভারত অভিযোগ করে আসছে , ওই হামলা পরিকল্পনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।