বাগদাদে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তা অপহৃত
ইরাকি বন্দুকধারীরা বাগদাদের কেন্দ্রস্থল থেকে মঙ্গলবার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে অপহরণ করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় বন্দুকধারীরা ইরাকি পুলিশ কমান্ডোর বেশে এসে ওই কর্মকর্তাকে অপহরণ করে।
সূত্র আরও জানায়, অপহরণকারীরা একটি নতুন পিকআপ ভ্যানে চড়ে কারাদায় অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা পরিদপ্তর ভবনে আসে। সেখানে তারা তল্লাশী চালায় এবং পরে ওই কর্মকর্তাদের ধরে নিয়ে যায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
