২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আল কায়েদার পলাতক বন্দি আটক

আফগানিস্তানে মার্কিন বন্দিশালা থেকে পালিয়ে যাওয়া এক আল কায়েদা জঙ্গিকে আটক করেছে মার্কিন বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 06:04 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আফগান সীমান্তবর্তী তালেবান সমর্থকদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের একটি পত্রিকা সোমবার একথা জানায়।

আবু নাসির আল কাহতানি নামের ওই জঙ্গিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশ থেকে আটক করা হয়।

এর আগে ৬ নভেম্বর মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, সেদিন খোস্ত প্রদেশ থেকে ‘এক পরিচিত আল কায়েদা জঙ্গিসহ আরও পাঁচ উগ্রবাদীকে’ আটক করেছে তারা। তবে ওই বিবৃতিতে আটক ব্যক্তিদের কারও পরিচয় জানানো হয়নি। গত বছর ১১ জুলাই আফগানিস্তানে মার্কিন প্রধান বন্দিশালা বাগ্রাম বিমান ঘাঁটি থেকে পালিয়ে যায় চার আরব আল কায়েদা জঙ্গি। সে সময় ওই বন্দিদের পরিচয় না জানালেও তাদের ‘ভয়ঙ্কর শত্রু-যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করেছিল মার্কিন বাহিনী।

আফগানিস্তানের খোস্ত থেকে সম্প্রতি ধরা পড়া আল কায়েদা বন্দিদের মাঝে আবু নাসির আল কাহতানিকে কোনো কোনো সংবাদ মাধ্যমে মোহাম্মদ জাফর জামাল আল কাহতানি হিসেবেও উল্লেখ করা হয়েছে।