২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুপির দাম কমেছে

ভারতের প্রতিরক্ষা খাতে আমদানি বৃদ্ধি ও ব্যাংকগুলোর ডলার বিক্রির প্রবণতার কারণে সোমবার রুপির দাম পড়ে যায়। ভারতীয় মুদ্রা বাজারে ডলারের বিনিময় হার ছিল ৪৫ রুপি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

স্থানীয় সময় সকাল পৌণে ১১টায় প্রতি ডলারে ৪৪ দশমিক ৯৯৫ থেকে ৪৫ দশমিক শূন্য শূন্য পাঁচ রুপি পাওয়া যাচ্ছিল। তবে সকালে প্রতি ডলারে পাওয়া যাচ্ছিল ৪৪ দশমিক ৬৫ থেকে ৪৪ দশমিক ৬৬ রুপি।

অক্টোবরের শেষে রুপির দাম কমে গিয়ে প্রতি ডলারে পাওয়া যাচ্ছিল ৪৫ রুপি।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের কারণে গত সপ্তাহে রুপির দাম কমে যায় বলে সন্দেহ করা হচ্ছিল। তবে ডিলাররা বলছেন, সোমবার রুপির দাম কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।