২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৪ ব্রিটিশ সেনা নিহত, আহত ৩

দক্ষিণ ইরাকে টহলরত নৌযানে বোমা হামলায় চার বৃটিশ সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 02:29 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

দক্ষিণ ইরাকের বসরায় রোববার এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রতিদিনকার মতো বসরার শাত-ইল আরব হ্রদে টহল দিচ্ছিল ব্রিটিশ নৌযানটি। এ সময় এতে হাতে বানানো একটি বোমা বিস্ফোরিত হলে চার সেনা নিহত এবং তিনজন আহত হয়, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ খবর জানিয়েছেন।

ইরাকে যৌথ বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন টেইন ডানলপ বলেন, নৌযানের ভেতর ঠিক কোথায় বোমাটি লুকিয়ে রাখা হয়েছিল তা তারা বলতে পারছেন না।

দক্ষিণ ইরাকে মোট সাত হাজার ব্রিটিশ সেনা রয়েছে। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক দখলের পর থেকে এ পর্যন্ত সেখানে ১২৫ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছে।