২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা সত্ত্বেও দায়িত্ব না ছাড়ার ঘোষণা দিলেন বাদাবি

ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি বলেছেন, দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। রোববার মালয়েশিয়ার একটি পত্রিকায় সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

দেশটির শাসক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন(ইউএমএনও) নিয়ন্ত্রিত সংবাদপত্র ‘মিংগুয়ান মালয়েশিয়া’র সঙ্গে সাক্ষাৎকারে বাদাবি বলেন, তার নীতি ও কৌশল ইতিবাচক এবং তা বাস্তবায়নে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জয়লাভের ব্যাপারে তাকে নিয়ে বিতর্ক কোনো প্রভাব ফেলবে না, বরং তার উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নই নির্ধারণ করে দেবে নির্বাচনের ফলাফল। হাতে অনেক কাজ রয়েছে উল্লেখ করে বাদাবি বলেন, এ মুহূর্তে তিনি সেগুলোর ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান।

এ সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনএমও’র বার্ষিক সাধারণ সভা। আর তাতে নিজের সমর্থন ধরে রাখা বাদাবির পক্ষে বেশ কঠিনই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি, প্রবৃদ্ধি হ্রাসসহ বিভিন্ন কারণে দলের বাইরে যেমন, তেমনি দলের মধ্যেও সমালোচিত এখন বাদাবি। তার সমালোচনায় মুখর হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও। যদিও দলের সাধারণ সভায় মাহাথির উপস্থিত থাকবেন না তবে তার বক্তব্যের সমর্থনে সমর্থকরা বাদাবির বিপক্ষে সোচ্চার হবেন আশা করছেন মাহাথির পুত্র ও দলের তরুণ নেতা মুখরিজ।

২০০৯ সালে মালয়েশিয়ার আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০০৭ এর শেষে কিংবা ২০০৮ এর প্রথম ভাগে বাদাবি মধ্যবর্তী নির্বাচন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।