২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিইউর নতুন মহাসচিব হলেন হামাদান তউরে

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন হামাদান তউরে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সংস্থাটির ১৪১ বছরের ইতিহাসে মালির তউরে হলেন আফ্রিকার দ্বিতীয় নাগরিক যিনি এ সম্মানজনক পদে আসীন হতে যাচ্ছেন।

পরপর দুবার আইটিইউর মহাসচিবের দায়িত্ব পালন করা জাপানের ইওশিও উতসুমির স্থলাভিষিক্ত হবেন তিনি।

প্রযুক্তি খাতে আন্তর্জাতিক নীতি নির্ধারণ ও মানদণ্ড প্রতিষ্ঠায় গঠিত এই সংস্থাটি তুরস্কের আনতলিয়ায় এর ১৭তম প্রতিনিধি সম্মেলনে তউরেকে পরবর্তী মহাসচিব হিসেবে নির্বাচিত করে।

সম্মেলনে তিনি (৯৫ ভোট) ৩৫ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী জার্মানির ম্যাথিয়াস কার্থকে (৬০ ভোট) পরাজিত করেন।

এর আগে আফ্রিকার প্রথম নাগরিক হিসেবে তিউনিসিয়ার এজেডিন মিলি ১৯৬৭ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত আইটিইউর মহাসচিবের দায়িত্ব পালন করেন।

তউরে এমন সময় আইটিইউর মহাসচিব নির্বাচিত হলেন যখন সংস্থাটি আর্থিক দুর্দশায় পতিত হওয়া ছাড়াও দক্ষ পরিচালনার অভাবে মুখ থুবড়ে পড়ার পর্যায়ে রয়েছে।