তেলের দাম স্থির রয়েছে ৬১ ডলারে
ওপেক থেকে তেলের সরবরাহ কমে যাওয়ার ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের তেল মজুত অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় দেশটির অপরিশোধিত তেলের দাম শুক্রবার ৬১ ডলারে পৌঁছানোর পর স্থিতিশীল রয়েছে।
তবে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে এমন হালকা অপরিশোধিত তেলের দাম ১৩ সেন্ট কমে ৬১ দশমিক শূন্য তিন ডলারে দাঁড়ায়।
লন্ডন ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২ সেন্ট কমে দাঁড়ায় ৬১ দশমিক ২০ ডলারে।
যুক্তরাষ্ট্রের তেলের মজুত ২৭ লাখ ব্যারেল কম রয়েছে-বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে এ তথ্য প্রকাশ হওয়ার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছে। উত্তর গোলার্ধে শীত নামার আগে ওই খবর উদ্বেগের জন্ম দেয়।
এছাড়া ওপেক সদস্য সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশ জানায় আগামী ১৪ ডিসেম্বর সংস্থাটির পরবর্তী বৈঠকের সময় বিশ্ব বাজারে তেলের সরবরাহ আরও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে।
উপসাগরীয় দেশগুলো বুধবার জানায়, তারা নভেম্বর থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা মেনে চলবে।
