জিতেছেন শোয়ার্জনেগার
ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে নিরঙ্কুশ জয় পেয়েছেন জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া আরনল্ড শোয়ার্জনেগার। মঙ্গলবারের নির্বাচনের আগে দলীয় প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নীতি থেকে দূরে সরে এসে তুলনামূলক নমনীয় অবস্থান নেওয়ার কারণে তার জনপ্রিয়তা বেড়ে যায়।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর ৫৯ বছর বয়সী শোয়ার্জনেগার বেভারলি হিলসে সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যাটা সত্যিই দারুণ। এই বিজয় আমি দারুণ উপভোগ করছি।’
সম্প্রতি বুশের ক্যালিফোর্নিয়া সফরের সময় শোয়ার্জনেগার তাকে সঙ্গ না দিয়ে বরং বৈশ্বিক উষ্ণতার মতো বেশ কিছু বিষয়ে হোয়াইট হাউসের সমালোচনা করে প্রেসিডেন্টের কাছ থেকে সরে আসার ইঙ্গিত দেন।
তিন বছর আগে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী ফিল অ্যাঙ্গেলিডসকে বিশাল ব্যবধানে হারিয়ে হলিউডের সাবেক এই তারকা দারুণ চমক সৃষ্টি করেছিলেন।
