২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি গোলায় একই পরিবারের ১৩ জনসহ ১৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণে একই পরিবারের ১৩ জনসহ ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৪ জন। বুধবার নির্বিচারে এই গোলা বর্ষণ করা হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2006, 04:47 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় অধিবাসীরা জানান কয়েকমাসের মধ্যে এটি ছিল সবচেয়ে বর্বর ও ভয়াবহ হামলা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত হেনুনে গভীর রাতে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি সৈন্যরা। সাতটি বাড়ির ওপর গোলাগুলো আঘাত করে। এসময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন।

নিহতদের ১৩ জনই একই পরিবারের সদস্য। সাতটি শিশু ও চার মহিলাসহ ১৮ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ রাবি। ৫৪ জন আহত হয়েছেন বলে জানান তিনি।