ভারত-পাকিস্তান সফর করবেন চীনের প্রেসিডেন্ট
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এ মাসেই ভারত ও পাকিস্তান সফর করবেন। প্রেসিডেন্ট হিসেবে এটাই হবে তার প্রথম উপমহাদেশ সফর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার একথা জানা গেছে।
ধারণা করা হচ্ছে হুয়ের এ সফরের সময় চীন ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে। হু ২০-২৩ নভেম্বর ভারত ও ২৩-২৬ নভেম্বর পাকিস্তান সফর করবেন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র জিয়াং ইয়ু এ মাসে হুয়ের সফরসূচির কথা জানান। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেনটি।
