২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার জাহাজে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি

উত্তর কোরিয়ার একটি জাহাজে তল্লাশী চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি মিয়ানমার কতৃপক্ষ। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। মিয়ানমারের বন্দরে ভেড়া জাহাজটিতে জাপান ও যুক্তরাষ্ট্রের অনুরোধে তল্লাশি চালানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

জাপানের এনএইচকে টেলিভিশন এর আগে জানায়, জাহাজটি গত মাসে উত্তর কোরিয়া ছাড়ার পর যুক্তরাষ্ট জাহাজটির ওপর নজর রাখছিল। জাতিসংঘ প্রস্তাবে নিষিদ্ধ করা কোন পণ্য জাহাজটি বহন করছিল বলে সন্দেহ করা হয়। মিয়ানমারের একটি বন্দরে আসার পর যুক্তরাষ্ট্রও জাপান ওইয়াঙ্গুনকে এতে তল্লাশী চালাতে অনুরোধ করে।

তারো আসো সাংবাদকিদের বলেন,“আমি নিশ্চিত মিয়ানমার সরকার জাহাজটিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছূ পায়নি।”

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত এক প্রস্তাবে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উত্তর কোরিয়া থেকে পরমাণু, রাসায়নিক বা জীবাণু অস্ত্রের পাচার রোধে দেশটি অভিমুখী ও ছেড়ে যাওয়া জাহাজের সবকার্গো পরীক্ষা করে দেখতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানানো হয়।

এদিকে জাপানের মাইনিচি সংবাদপত্র এক রিপোর্টে জানায়, চীন ও রাশিয়ার অনিচ্ছার কারণে জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া আপাতত গভীর সমুদ্রে তল্লাশী না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের তল্লাশি চালানো হলে উত্তেজনা বাড়তে পারে বলে দেশ তিনটি আশংকা করছে।

এ রিপোর্টে আরও বলা হয়, সোমবার টোকিওতে অনুষ্ঠিত এক বৈঠকে এই তিনটি দেশ তল্লাশি চালানো সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি ইয়াসুহিসা শিওজাকি এ বৈঠকের কথা জানালেও বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।