২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়াকে ট্রেডমার্ক ব্যবহারে বাধা দিচ্ছি না: স্টারবাক

ইথিওপিয়ার গরীব কফি চাষীদের উৎপাদিত কফিতে আমেরিকান ট্রেডমার্ক ব্যবহারে বাধা দেয়ায় অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিশ্বখ্যাত মার্কিন কফি কোম্পানি স্টারবাক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দেশটির সঙ্গে ব্যবসা অব্যাহত আছে জানিয়ে কোম্পানিটি বলেছে বিভিন্ন দেশের কফি চাষীদের ভাগ্য এবং কফি খামারগুলোর অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে তারা। রবিবার নিউইয়র্ক টাইমসে পুরো পৃষ্ঠাজুড়ে দেওয়া বিজ্ঞাপনে এ কথা জানায় স্টারবাক।

বিজ্ঞাপনে বলা হয়, “ইথিওপিয়া, গুয়াতেমালা, ইন্দোনেশিয়াসহ কফি উৎপাদনকারী বিভিন্ন দেশে আমরা আমাদের কফি চাষীদের এবং কফি খামারগুলোর উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে আসছি। আমরা এসব কাজ নিজেদের প্রয়োজনেই করছি।”

ব্রিটেনভিত্তিক একটি দাতা সংস্থা অক্সফাম গত মাসে অভিযোগ করে বলে স্টারবাক ইথিওপিয়াকে তাদের ট্রেডমার্ক ব্যবহার করতে দিচ্ছেনা। এভাবে তাদেরকে সম্ভাব্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড আয় থেকে বঞ্চিত করা হচ্ছে। অক্সফাম আরো বলছে ‘সিডামো’ এবং ‘হারার’ নামে কফির দুটো জনপ্রিয় জাতের ক্ষেত্রে ট্রেডমার্ক ব্যবহারের যে নিয়ম রয়েছে তা সংরক্ষণে ইথিওপিয়াকে বাধা দিচ্ছে স্টারবাক।‘ইউএস ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশন’র ইস্যুকৃত এক নির্দেশের মাধ্যমে স্টারবাক ট্রেডমার্ক ব্যবহারে এই প্রতিবন্ধক সৃষ্টি করছে।