২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আদিবাসী নেতাকে হত্যা

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্দেহভাজন তালেবানপন্থী গেরিলারা হাতে সরকারপন্থী একজন আদিবাসী নেতাকে গুলি করে হত্যা করেছে। প্রবীণ এই নেতার নাম জার ওয়ালি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ২৫ কিমি উত্তরে আফগান সীমান্তবর্তী ইনজার এলাকায় বাসায় ফেরার পথে তার গাড়ীতে হামলা চালায় বন্দুকধারীরা। নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানান।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আদিবাসী এই নেতাকে হত্যা করে পথের পাশে ফেলে রেখে যায় আততায়ীরা। উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে এ ধরনের পরিকল্পিত হত্যাকান্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছ। এ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক হয়ে উঠেছে।

এদিকে, ওয়াজিরস্তান থেকে শুক্রবার এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটির সাথে একটি নোট ছিল যাতে লেখা ছিল লোকটি ‘মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর’।