২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের ১৬টি চুক্তি স্বাক্ষর

আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশের সঙ্গে ১.৯ বিলিয়ন ডলারের ১৬ টি চুক্তি স্বাক্ষর করেছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 02:48 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বেজিংয়ে ৪০টি আফ্রিকান দেশের সম্মেলন চলাকালে রোববার কয়েকটি দেশের সরকার ও কোম্পানির সঙ্গে চীনের ১২টি ফার্মের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার অনুন্নত অথচ খনিজ ও অন্যান্য সম্পদে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে সম্পোর্কন্নোয়নসহ প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে চীন। এ লক্ষ্যে আফ্রিকার দেশগুলো নিয়ে বেজিংয়ে আয়োজন করা হয়েছে সম্মেলন।