ইরাকে অপহৃত গ্রিক মহিলার মুক্তি
ইরাকে অপহৃত এক গ্রিক মহিলাকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। একটি বেসরকারি চিকিৎসা সংস্থায় কর্মরত হেলেন সোটিরিউ নামের ওই মহিলাকে গত সোমবার অপহরণ করা হয়।
ইরাকি ও গ্রিক কর্মকর্তারা শুক্রবার এই তথ্য দিয়েছেন।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোটিরিউ বেসরকারি সংস্থা ‘হার্ট ডক্টরস’এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৩০ অক্টোবর বাগদাদের মধ্যাঞ্চলে তার হোটেলের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
গ্রিসে পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জ কোমাউতসাকস এক বিবৃতিতে জানান, মুক্তি পাওয়ার পর সোটিরিউকে বাগদাদে গ্রিক দূতাবাসে নিয়ে যাওয়া হয়েছে।
