২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কংগ্রেসের নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেটরা এগিয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে দেশটির দ’ুদলের লড়াই বেশ উত্তেজনার দিকে মোড় নিয়েছে। রিপাবলিকানদের ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার হুমকি সৃষ্টি করতে পেরেছে ডেমোক্রেটরা। তবে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ দলের বিশ্বস্তদের একত্রিত করে শেষ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বুশ ও তার রিপাবলিকান দলের কংগ্রেস দখল করার দুবছর পর এখন জনমত জরিপ বলছে, আগামী মঙ্গলবারের প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে ডেমোক্রেটদেরই জেতার সম্ভাবনা বেশি। যদি তা ঠিক হয় তবে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্রেটরা। সিনেটেও তারা এগিয়ে যাবে বলে জনমতে অংশগ্রহণকারীরা রায় দিয়েছেন।

নির্বাচনী প্রচারণার শেষ দিকে এসে আরও বেকায়দায় পড়েছে রিপাবলিকানরা। ‘জ্যাক আব্রামফের রাজনৈতিক দুর্নীতির কেলেঙ্কারির’ ঘটনায় অপরাধ স্বীকারের তিন সপ্তাহের মাথায় শুক্রবার পদত্যাগে বাধ্য হয়েছেন ওহিও অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদ সদস্য বব নেই।

তিনি কয়েক দিন আগে বলেন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ছয়বার ওহিওর আসনে জেতা নেইর এবার সরে দাঁড়ানোর ঘোষণায় মনে হচ্ছে রিপাবলিকানরা দুর্নীতির বিষয়গুলো থেকে মুক্ত হয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

এই নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটরা বলছেন, ইরাক যুদ্ধের কৌশল বদলাতে তারা বারবার আহবান জানিয়েছেন, কিন্তু বুশ সে কথায় কান দেননি। ইরাক যুদ্ধ শেষ করার কোন পরিকল্পনাই তার নেই।

বুশের বিরুদ্ধে ডেমোক্রেটদের প্রচারণার এই মূল অস্ত্র আরও ধারালো হয়ে উঠেছে জনমতের অনুকূল বাতাসে। বুশের ইরাকে জেতার আশা দিন দিন ফিকে হয়ে আসছে মার্কিনিদের মনে। আর মঙ্গলবারের ভোটাভুটিতে ইরাক ইস্যুটি মূল নিয়ামক হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ডেমোক্রেট দলের প্রধান হাওয়ার্ড ডিন এক সাক্ষাৎকারে সিএনএনকে বলেন, ‘ইরাকে আমাদের পায়ের নিচ থেকে দিন দিন মাটি সরে যাচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট নির্বিকার। তিনি বলেন, ‘যে কৌশল কাজ করছে না তা আঁকড়ে থাকা কোন কৌশলের মধ্যেই পড়ে না।’

তবে ডেমোক্রেটদের এই প্রচারণা সত্ত্বেও দমে না গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেন, ‘ইরাক যুদ্ধ যে বেশ ভোগাচ্ছে তা স্বীকার করছি, কিন্তু তা চালিয়ে যাওয়াই যুক্তিযুক্ত ও ঠিক কাজ।’ তিনি মনে করেন, নির্বাচনে বুশের যুদ্ধ কৌশলের বিষয়টি খুব কমই প্রভাব ফেলবে।

বৃহস্পতিবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব কয়টি অর্থাৎ ৪৩৫টি আসনসহ সিনেটের ৩৩টি এবং ৩৬টি গভর্নর পদে ভোটাভুুটি হবে। ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে বাড়তি ১৫টি ও সিনেটে ছয়টি পেলেই সংখ্যাগরিষ্ঠতার দাবিদার হবে।

বিশ্লেষকরা ধারণা করছেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা ২০ থেকে ৩৫টি আসন বেশি পাবে। আর সিনেটে কমপক্ষে তিনটি বেশি যাবে তাদের ঘরে।

তবে শেষমুহূর্তের প্রচারণায় বুশ মার্কিনিদের এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে যাচ্ছেন যে ডেমোক্রেট দল যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে পায় তবে তারা কর বাড়াবে। তবে ডেমোক্রেটরা বলছেন বুশের এসব অভিযোগ নতুন নয়।