গাজায় মসজিদে ইসরায়েলি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধ
গাজার এক মসজিদে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে শুক্রবার সকালে বন্দুক যুদ্ধ হয়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেইত হানুন শহরের এ মসজিদে প্রায় ৬০ জন জঙ্গি অবস্থান করাছিল। ইসরায়েলি সেনারা বন্দুকধারীদের আত্মসমর্পনে বাধ্য করার জন্য বুলডোজার দিয়ে মসজিদের একটি দেওয়াল গুড়িয়ে দেয়। পাশাপাশি মসজিদ এলাকায় গ্রেনেড হামলা করে এবং টিয়ারগ্যাস ছোঁড়ে।
হামাস জানিয়েছে তারা মসজিদের বাইরে পুঁতে রাখা বোমার বিস্ফোরন ঘটায়।
