২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ায় মিনিস্কার্ট থেকে চোখ ফেরাচ্ছে আইন

হট প্যান্ট আর মিনিস্কার্ট শিগগিরই বৈধতা পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এরকম পোশাক পরে বাইরে বেরুতে আর নৈতিক বাধা থাকছে না দক্ষিণ কোরিয়ার নারীদের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2006, 12:14 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

৭০ দশকের দিকে কর্তৃত্ববাদী শাসনামালে স্বল্প দৈর্ঘ্যরে পোশাক পরে বের হওয়া যাবেনা এমন একটি আইন প্রচলিত ছিল দক্ষিণ কোরিয়ায়। স্বল্পবসনা বা উদ্ভট ফ্যাশনের নারীদের পাশাপাশি লম্বা চুল আছে এমন পুরুষরাও সে সময় পুলিশের হাত থেকে রেহাই পেতনা।

দীর্ঘ বিরোধিতার পথ ধরে শিগগিরই অচিরেই আইনটি সংশোধিত হতে যাচ্ছে। এখন থেকে দক্ষিণ কোরিয়ার নারীরা মিনিস্কার্টের মতো স্বল্প দৈর্ঘ্যরে পোশাক পরে বাইরে বেরোতে পারবেন কোনো টেনশন ছাড়াই।

আর পুরুষরা লম্বা চুল রাখুন, কানে দুল পরুন, ভয়ের কোনো কারণ নেই।

রাজধানী সিওলে অবশ্য মিনিস্কার্টের প্রচলন রাস্তার ট্রাফিক জ্যামেরর মতোই ডাল-ভাত হয়ে গেছে এখন।

আর সেখানকার পুলিশতো হাটু ও স্কার্টের দূরত্ব মাপার বিষয়টি অনেক আগেই ছেড়ে দিয়েছে।

বোঝাই যাচ্ছে তারা হাল ছেড়ে দিয়েছে।