ইরানের যুদ্ধ মহড়া, ক্ষেপাস্ত্র ব্যবহার
দশদিনের সামরিক মহড়াকালে ইরান গুচ্ছ বোমা বহনে সক্ষম ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে। মহড়া শুরু হয় বৃহস্পতিবার।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, আত্মরক্ষামূলক এই মহড়ায় উপসাগর ও ওমান সাগরে ড্রিলের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে। মহড়া চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
রাষ্ট্রীয় আরবী টেলিভিশনের এক সাংবাদিক মধ্য ইরান থেকে রয়টার্সকে জানান, মহড়ায় শাহাব ক্ষেপনাস্ত্র ব্যবহার করা হয়। গুচ্ছ বোমা বহনে সক্ষম ক্ষেপনাস্ত্রটির পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত।
ইরানী কর্তৃপক্ষ ক্ষেপনাস্ত্র ব্যবহারের কথা তাৎক্ষনিকভাবে নিশ্চিত করেনি।
বিশেষজ্ঞরা বলছেন, শহাব-৩ ক্ষেপনাস্ত্রের পাল্লা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার। ফলে এই ক্ষেপনাস্ত্র ইসরায়েল ও উপসাগরে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আর শাহাব-২ ক্ষেপনাস্ত্রের পাল্লা ৭ শ’ কিলোমিটার পর্যন্ত।
