২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না কেরি

নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে লক্ষ্য করে করা মন্তব্যের জন্য দু:খ প্রকাশ ও ক্ষমা চাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন ডেমোক্রেট সিনেটর জন কেরি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ না দিলে ‘তাদের ইরাক যুদ্ধে যেতে হবে’-নির্বাচনী প্রচারণায় এমন কথা বলে রিপাবলিকানদের রোষানলে পড়েন তিনি। মঙ্গলবার এক নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেছিলেন।

তবে কেরি বলেন, প্রেসিডেন্ট বুশকে লক্ষ্য করে তিনি যা বলেছেন তা ছিল স্রেফ কৌতুক। মার্কিন সেনাবাহিনীকে খাটো করার জন্য তিনি এসব বলেননি।

কেরি এক বিবৃতিতে বলেন, “আমি আমার মন্তব্যের জন্য কারও কাছে ক্ষমা বা দু:খ প্রকাশ করবো না। প্রেসিডেন্ট বুশ সম্পর্কে আমার সাধারণ একটি কৌতুককে বিকৃত করার চেষ্টা বুশ ও তার রিপাবলিকান দলের কুরুচির বহিঃপ্রকাশ। এতে মনে হয়, ইরাকে কদর্য একটি যুদ্ধ বাধিয়ে দিয়ে বুশ ও তার দল এখন এই বিতর্কিত বিষয়টি থেকে সবার মনোযোগ আমার দিকে ফেরাতে চাইছেন।”

মার্কিন কংগ্রেসে ইরাক ইস্যুতে বিতর্কিত প্রেসিডেন্ট বুশ ও তার রিপাবলিকান দলের অবস্থান কেরির এই বিদ্রুপের পর আরও সংকটাপন্ন অবস্থায় পড়বে বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা।