২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজন ৮০ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের খার প্রদেশের চিনাগাই এলাকার একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ৮০ জন সন্দেহভাজন আল--কায়েদা যোদ্ধাকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানান।

সোমবার ভোর পাঁচটার দিকে হেলিকপ্টার নিয়ে সেনাবাহিনী ওই মাদ্রাসার ওপর হামলা চালানো হয়।

একজন তালেবান কমান্ডার পরিচালিত ওই মাদ্রাসায় আল-কায়েদার যোদ্ধারা আত্মগোপন করে আছে - প্রাপ্ত এ সংবাদের ওপর ভিত্তি করে সেখানে হামলা চালানো হয় বলে সেনাবাহিনীর ওই মুখপাত্র জানান।

তবে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

সেনাবাহিনীর অভিযানে মাদ্রাসায় উপস্থিত প্রায় সবাই নিহত হয় বলে তারা জানান।

এছাড়া, মারাত্মকভাবে আহত তিনজনকে খারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খার প্রদেশ থেকে ১০ কিমি উত্তরে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন চিনাগাই শহরটিতে ‘বাজায়ুর’ নামের আদিবাসীরা বাস করে।

লোকালয় থেকে দূরে পাহাড়ি এই এলাকাটি চরমপন্থী জঙ্গিদের প্রশিক্ষণ ঘাঁটি বলে সন্দেহ করা হয়।