২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আল কায়েদার সঙ্গে জড়িত ৮ অস্ত্র পাচারকারী গ্রেপ্তার

ইয়েমেনী নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ৮ বিদেশীকে গ্রেপ্তার করেছে। এরা ইয়েমেন থেকে সোমালিয়ায় অস্ত্র পাচার করছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উর্দ্ধতন এক কর্মকর্তা রোববার জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ওই কর্মকর্তা জানান, চার অস্ত্র পাচারকারীর কাছে অষ্ট্রেলীয় পাসপোর্ট রয়েছে। একজন ডেনিশ নাগরিক। বাকী তিনজন সম্পর্কে কর্মকর্তা কিছুই বলেননি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা প্রচারিত এক বিবৃতিতে কর্মকর্তা বলেন, ইয়েমেন থেকে সোমালিয়ায় অস্ত্র পাচার করার দায়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে আভাস পাওয়া যাচ্ছে যে তাদের সবাই আল কায়েদার সদস্য।

ইয়েমেনের রাজধানীতে সরকারি সূত্র বলছে, এ মাসের প্রথম দিকে এই ৮ জন ইসলাম ধর্ম গ্রহণ করে।