উঃ কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সাহায্য চাবে
উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যুক্তরাস্ট্র অস্ট্রেলিয়ার কাছে সামরিক সহযোগিতা চাবে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল রোববার একথা বলেন।
সিডনী ইন্সটিটিউট আয়োজিত এক পাবলিক ফোরামে বর্ক্তৃতাকালে হিল বলেন, “এশিয়ায় শান্তি-শৃঙ্খলা তদারক করা আমাদের জন্য বেশ কঠিন। তাই আমরা এমন কিছু দেশ খুঁজছি যে সব দেশের সামরিক শক্তি প্রদর্শনের সামর্থ্য রয়েছে। আর আসলেও এ ব্যাপারে অস্ট্রেলিয়ার যথেষ্ট সামর্থ্য রয়েছে বলে আমি মনে করি।”
উত্তর কোরিয়া বিষয়ক প্রধান মার্কিন দূত হিল তার এই সংক্ষিপ্ত সফরকালে অষ্ট্রেলিয়ার উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাঞ্জা কার্যকরের ব্যাপারে সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে।
হিল বলেন,“কোন কোন ক্ষেত্রে আমরা একসাথে কাজ করতে পারি তা নিয়ে আমাদের অবশ্যই আলোচনা অব্যাহত রাখতে হবে।”
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ব্রেন্ড্যান নেলসন বলেন, উত্তর কোরিয়ায় যাতে কোন মালবাহী জাহাজ ঢুকতে কিংবা দেশটি থেকে বের হতে না পারে সেজন্য তার দেশ একটি যুদ্ধজাহাজ পাঠাতে প্রস্তুত রয়েছে।
