উত্তর কোরিয়াকে নিয়ে ‘দারুণ উদ্বিগ্ন’ চীন ও ফ্রান্স
উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোয় ‘দারুণ উদ্বেগ’ প্রকাশ করেছে চীন ও ফ্রান্স।
দেশ দুটি জরুরিভিত্তিতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে ওই সংকট মোকাবেলারও আহ্বান জানায়।
বৃহস্পতিবার সফররত ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সাথে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের বৈঠকের পর উভয় নেতার এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়।
দুই নেতা উত্তর কোরিয়াকে ছয়--জাতি আলোচনায় ফিরে আসারও আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ওই সংকটের সমাধান করতে হবে।
ওই বিবৃতিতে দেশটিকে কোরীয় উপদ্বীপকে পরমাণু শক্তিমুক্ত রাখতে নিজেদের দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়।
