২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় আত্মঘাতী সেনাদল আল আকসার শীর্ষস্থানীয় নেতা নিহত

গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে রোববার মুখোশ পরা বন্দুকধারীদের একটি দল ফাতাহর এক শীর্ষ নেতাকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 11:38 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

মোহাম্মদ শাহাদেহ নামে ওই ব্যক্তি আত্মঘাতী সেনাদল আল আকসার গাজার বুরেইজ শিবির শাখার শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি ফাতাহ দলীয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি বিশ্বস্ত প্রিভেনটিভ সিকিউরিটি সার্ভিসেও কাজ করতেন।

শাহাদেহকে তার বাড়ির দরজার কাছে গুলি করে হত্যা করা হয় বলে ওই শিবিরের লোকজন ও ফাতাহ কর্মকর্তারা জানান।

ফাতাহ এই ঘটনার জন্য হামাসকে দায়ি করে গাজায় তাদের সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বলে ওই সংগঠনের কর্মকর্তারা জানান।

বুরেইজ শিবিরবাসীরা জানান, ফাতাহ জঙ্গিরা পরে হামাস সদস্যের কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়।