২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জাতি আলোচনার ব্যাপারে সন্দিহান রাইস

ছয় জাতি আলোচনায় উত্তর কোরিয়ার আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্বিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস। জাপান, দণি কোরিয়া ও চীনে তিনদিনের সফর শেষে রাইস শনিবার বেইজিং সাংবাদিকদের একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রাইস বলেন,‘ছয় জাতির আলোচনায় বসার ব্যাপারে তারা আন্তরিক কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’

তিনি বলেন,‘উত্তর কেরিয়া এখনও আগ্রাসী মনোভাব পোষণ করছে। উত্তর কোরিয়া প্রশ্নে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন এবং ছয় জাতির আলোচনা পুনরায় শুরুর জন্য চাপ দিকে রাইস এশিয়া সফরে আসেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রী লি ঝাওজিং ছয় জাতি আলোচনা শুরুর ব্যাপারে প্রেসিডেন্টের দূত ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা হয়েছে বলে জানালেও রাইস বলছেন পিয়ংইয়ং এখনও চেষ্টা করছে কিভাবে আলোচনা থেকে দূরে থাকা যায়।

উল্লেখ্য, উত্তর কোরিয়া ৯ অক্টোবর পরমাণু পরীা চালানোয় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এরই পরিপ্রেেিত দেশটির ওপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে চীনের এক প্রতিনিধিকে উত্তর কোরিয়া জানিয়েছে, আর কোন পরমাণু পরীা চালানোর পরিকল্পনা তাদের নেই। এরপর ছয় জাতির আলোচনায় বসার সম্ভাবনা বেড়ে যায়।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো বলেছেন, তার কাছে তথ্য আছে যে উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল আর পরমাণু পরীা চালাবেন না বলে জানিয়েছেন। তবে তিনি এ ব্যাপারে নিশ্চিত নন বলে জানান।

এদিকে পরমাণু প্রতিরা ব্যবস্থার দাবিতে পরমাণু পরীার প্রতি সমর্থন জানিয়ে এক লাখেরও বেশি উত্তর কোরীয় শুক্রবার পিয়ংইয়ংয়ের প্রধান চত্বরে র‌্যালি বের করে।

উত্তর কোরিয়ার এক সরকারি কর্মকর্তা ‘ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র সদস্য চো তায়ে--বোককে উদ্ধৃতি করে বলেন, ‘স্বাধীন রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার পরমাণু পরীা চালানোর বৈধ অধিকার আছে।’