২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রুশবিদ্ধ’ ম্যাডোনার ভিডিও ফুটেজটি আর প্রচার করবে না এনবিসি

কিছুদিন আগে মার্কিন পপস্টার ম্যাডোনার বিরুদ্ধে খৃস্টান ধর্মকে অবমাননা করার অভিযোগ তুলেছিল খৃস্টানদের গোঁড়া ও কট্টর দলগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 02:54 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তাদের অভিযোগ ছিল, একটি গানের চিত্রায়নে বিশাল ক্রুশে ম্যাডোনার বিদ্ধ হওয়ার ভিডিও ফুটেজটি খৃস্টান ধর্মের অবমামনার শামিল।

তাদের ধারাবাহিক প্রতিবাদের কারণে অবশেষে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি এই ভিডিও ফুটেজটি আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাডোনার নতুন অ্যালবাম ‘কনফেশন’ এ তিনি ১৯৮০ এর দশকে গাওয়া বিখ্যাত গান ‘লিভ টু টেল’ এর ভিডিও চিত্রটি নতুন করে ধারণ করেন। এতে দর্পণনির্মিত বিশাল ক্রুশে ম্যাডোনার বিদ্ধ হওয়ার একটি চিত্র ধারণ করা হয়।

এ নিয়ে পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। রক্ষণশীল খৃস্টানরা ম্যাডোনার ক্রুশবিদ্ধ হওয়ার দৃশ্যটি যাতে আর দেখানো না হয় সেজন্য ব্যাপক প্রচারণা চালায় এবং এনবিসির কাছে দৃশ্যটি প্রচার না করার অনুরোধ জানায়।

কয়েক সপ্তাহের অনিশ্চিয়তার পর এনবিসি জানায় গানটির প্রথমাংশে মাথায় কাঁটার মুকুট পড়া ম্যাডোনার ক্রুশবিদ্ধ হওয়ার যে দৃশ্যটি রয়েছে তারা আর তা প্রচার করবে না।

ম্যাডোনা অবশ্য বলেছেন, খৃস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কোন ইচ্ছাই তার ছিল না এবং এখনও নেই।