২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার উপর চীনের চাপ

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা নিয়ে উত্তেজনার মুখে চীনের এক দূত সে দেশের নেতা কিম জং ইলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন। দ্বিতীয় দফায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা না চালানোর জন্য দেশটির উপর চাপ সৃষ্টিই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। চীনা কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 02:24 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ধারণা করা হচ্ছে চীনা দূত সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাং জিয়াক্সুয়ান প্রেসিডেন্ট হু জিনতাও-এর একটি বার্তা সঙ্গে নিয়ে গেছেন, যাতে সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে।

আরেকটি পারমাণবিক পরীক্ষা চালানো হবে বলে উত্তর কোরীয় কর্মকর্তাদের ইঙ্গিতের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আরেকটি পরীক্ষা চালানো হলে আরো ব্যবস্থা নেয়া হবে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাবিরোধী মনোভাব সৃষ্টির জন্য রাইস এখন এশিয়া সফর করছেন। এরই অংশ হিসেবে তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন।