২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে ১০ লাখ শিশু নিুমানের শিক্ষা নিচ্ছে

ইংল্যান্ডে প্রায় ১০ লাখ শিশু ইংরেজি স্কুলগুলোতে খুব নিুমানের শিক্ষা গ্রহণ করছে। আর এ বিষয়টি ভাবিয়ে তুলেছে সরকার এবং শিক্ষক ইউনিয়নগুলোকে। তথ্যটি দিয়েছে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 02:28 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

জাতীয় অডিট দফতর ১,৫৫৭টি স্কুলের উপর জরিপ চালিয়ে ’ইমপ্র“ভিং পুউরলি পারফরমিং স্কুলস ইন ইংল্যান্ড’ শীর্ষক একটি রিপোর্ট তৈরি করে। এটি তৈরি করা হয় শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত  তথ্যের ভিত্তিতে। এতে বলা হয়, স্কুলগুলোতে শিক্ষার মান কমে যাচ্ছে। আর এ রিপোর্টের ভিত্তিতেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি একথা বলেছে।

কিন্তু স্কুল বিষয়কমন্ত্রী জিম নাইট রিপোর্টটিকে ’অতিরঞ্জিত’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড লেহ বলেন, সরকারি মানদন্ড অনুযায়ী, শিক্ষার দিক দিয়ে নিম্নমানের স্কুলে প্রায় ১০ লাখ শিশু পড়ছে । এতে জনগণ ও সমাজের উপর দীর্ঘমেয়াদে এর ভয়াবহ প্রভাব পড়বে।

ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্স (এনইউটি) এর মতে, রিপোর্টে শিক্ষাব্যবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

এনইউটির সাধারণ সম্পাদক স্টিভ সিনট বলেন, রিপোর্টে একটি সত্য তুলে ধরেছে ঠিকই। তবে অভিভাবকদের এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে দেশের অধিকাংশ স্কুলেই তাদের সন্তানেরা উন্নতমানের শিক্ষা গ্রহণ করছে।

এসোসিয়েশন অব স্কুল ও কলেজের নেতারা রিপোর্টটি প্রত্যাখ্যান করেছেন। এএসসিএলের সাধারণ সম্পাদক জন ডানফোর্ড বলেন, কমিটির চেয়ারম্যান শিশুদের ভবিষ্যত নিয়ে এসব কথা বলে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তার মতে, একটা দেশে সব সময় ২৫ শতাংশ স্কুল নিম্নমানের এবং ২৫ শতাংশ স্কুল উন্নতমানের হবে- এটাই স্বাভাবিক।