বান কে চেনেন?
বান-চুসাকে চেনেন? দক্ষিণ কোরিয়ার বাইরে অবশ্য এ নামে তাকে না চেনারই কথা। বান-চুসা এর পরিচয় দেওয়ার আগে কোরীয় ভাষার এ শব্দযুগলের মানে বলা যাক। ইংরেজিতে এর কাছাকাছি একটা মানে করা হয়েছে। প্রশাসনিক করণিক।
চিরকালের আপোষকামী আর নরম স্বভাবের বানকে নিজ দেশবাসীরাই নাম দিয়েছে বান-চুসা। পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন, জাতিসংঘের নবনির্বাচিত মহাসচিব বান কী-মুনের ডাক নামই প্রশাসনের কেরানী। হবেই না কেন, নয়াদিল্লী থেকে শুরু করা ৩০ বছরের কূটনৈতিক জীবনে তিনি উপরওয়ালাদের সন্তুষ্ট করেছেন নানাভাবে- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদটি দখল করে এর পুরস্কারও পেয়েছেন।
মিয়ানমারের নাগরিক উ-থান্ট এর পর দ্বিতীয় এশীয় হিসেবে বান কী মুন এর নির্বাচনে এশীয় হিসেবে গর্বিত হওয়ারই কথা। কিন্তু কোরীয় এ কূটনীতিবিদের নিয়োগে এ মহাদেশের অনেকেই খুশি হতে পারেননি। যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ একজন প্রতিনিধি হিসেবেই বানকে দেখছেন দুনিয়ার অনেকেই।
বান কী মুনের নির্বাচন প্রক্রিয়া একটু পেছন ফিরে দেখা যাক। ২০০৬ সালের ফেব্র“য়ারি মাসে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার খায়েস জানিয়েছিলেন বান।
২৪ জুলাই, ১৪ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর আর ২ অক্টোবর চারটি ‘স্ট্র পোল’ জেতেন বান। ২ অক্টোবরের অনানুষ্ঠানিক ভোটে বান নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৪টি ভোটই পেয়ে যান। শুধু জাপান ভোট দানে বিরত থাকে। তার চেয়েও বড় কথা বান হচ্ছেন একমাত্র ভাগ্যবান যাকে কোনো ভেটোর মুখে পড়তে হয়নি। এ ভোটের পরে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় প্রার্থী শশী থারুর নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন। ৯ অক্টোবর নিরাপত্তা পরিষদ বান কী মুনের প্রার্থিতা চূড়াস্তভাবে অনুমোদন করেন। সাধারণ পরিষদের ১৯২ জন সদস্য একমত হওয়ার পর তার নিয়োগ চূড়ান্ত হবে। কিন্তু সাধারণ পরিষদের সদস্যদের একমত হওয়া আর না হওয়ার মধ্যে যে খুব বেশি ইতরবিশেষ নেই তা সবাই জানেন। সে আরেক গল্প। ফিরে আসি আমাদের আগামি মহাসচিবের আগের গতি-প্রকৃতি নিরিখে।
নিরাপত্তা পরিষদের সবাই যে একযোগে বান কী মুনকে ভোট দিলেন-রহস্যটা কী? নিন্দুকেরা বলে এর জন্য কিছু কাঠ-খড় পোড়াতে হয়েছে বানকে। চূড়ান্ত মনোনয়নের আগে বান কী মুন সফর করেছেন নিরাপত্তা পরিষদের সবগুলো সদস্য দেশে। আলোচনা করেছেন বাণিজ্য ও প্রযুক্তির আমদানি-রপ্তানি নিয়ে। দক্ষিণ কোরিয়ার এ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়ে মূল এজেণ্ডা যাই থাক না কেন, জাতিসংঘের সর্বোচ্চ পদটি যে দুই পক্ষের মাথায় ছিল তা জানতে জ্যেতিষশাস্ত্র বা মহাকাশবিজ্ঞান পড়তে হয় না। আর ভুলে যাবেন না যেন, দক্ষিণ কোরিয়া এখন পৃথিবীর একাদশ শক্তিশালী অর্থনীতি। ২০০৬ সালে এক সাক্ষাৎকারে অবশ্য এসব সমালোচনার জবাবে বান বলেছেন, ‘আমি জানি ওই পদে দাঁড়াতে গেলে কিছু সমালোচনা শুনতেই হবে। আমি কিন্তু মানুষটা ভারি সৎ’।
হার্ভার্ড বিশ্বদ্যিালয় থেকে জনপ্রশাসনে øাতকোত্তর বান কী মুন ক্ষমতায় যাওয়ার আগেই সমালোচিত হয়েছেন, হচ্ছেন। বলা হয়, যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণ। বান কী মুনের তো আগে থেকেই রাবণের লক্ষণ দেখা যাচ্ছে। যাই হোক অনেকেই হয়তো আশায় বুক বাঁধবেন-সব ভালো তার শেষ ভালো।
