আলঝাইমারের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করবে কম্পিউটার
কম্পিউটার ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আলঝাইমার রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা যাবে। নতুন এ প্রক্রিয়ায় মস্তিষ্কের কোন অংশের কোষগুলো আক্রান্ত হয়েছে তা একেবারে প্রাথমিক পর্যায়েই চিহ্নিত করা সম্ভব হবে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিনের রেডিওলোজি জার্নাল এ গবেষণার বিস্তারিত প্রকাশ করেছে।
গবেষকরা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে রোগের লক্ষণ বিশ্লেষণের ফলে শুরুতেই অধিক কার্যকর চিকিৎসা দেওয়া যাবে।
গবেষক ড. মিন-ইং সু বলেন, আমাদের এ প্রক্রিয়াটি আলঝাইমার রোগের প্রাথমিক বিশ্লেষণের মাধ্যমে রোগের ক্রমাবনতি মন্থর করে দেওয়ায় সহায়ক হবে।
আলঝাইমার রোগের এক পর্যায়ে কোষের আবরণ নষ্ট হয়ে যায়। এতে করে পানির অণুগুলো মস্তিষ্কে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কোনও বাধা থাকে না। এ রোগের ফলে স্বাভাবিক øায়বিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং মস্তিষ্কের কোষগুলো মরে যায়।
