২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেফতারি পরোয়ানা জারি করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের নিন্দা

পাকিস্তানের নির্বাসিত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছেন, পাকিস্তান সরকার তাকে ব্রিবতকর অবস্থায় ফেলতেই আমেরিকা সফরের সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বেনজির বলেছেন, পাকিস্তানের একনায়ক সামরিক সরকার তার গণতন্ত্রের কথা শুনতে পছন্দ করছেনা এবং তার আমেরিকা সফরকে বানচাল করতে চাচ্ছে।

তিনি বলেন, ২০০৭ সালের নির্বাচনের আগেই আমি পাকিস্তানে ফিরে যাবার বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বেনজির পাকিস্তানে দুই দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি বিগত ছয় বছর দুবাই ও ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা দূর্নীতির অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত।