ফিনল্যান্ডের মহিলা প্রেসিডেন্ট টারজা হেলোনেন পুণঃনির্বাচিত
ফিনল্যান্ডের জনগণ তাদের বর্তমান প্রেসিডেন্ট টারজা হেলোনেনকে পরবর্র্তী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট পদে পুণঃনির্বাচিত করেছে।
এই প্রেসিডেন্ট নির্বাচনে টারজার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক অর্থমন্ত্রী ও রক্ষণশীল দলের সাউলি নিনিস্টো।
শতকরা ৭৭% ফিনিশদের অংশগ্রহণে এই নির্বাচনে টারজা ৫১.৮% ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাউলি নিনিস্টো পান ৪৮.২% ভোট।
১৫ জানুয়ারি নির্বাচনের প্রথম পর্বে টারজা পেয়েছিলেন ৪৬% ভোট ও নিনিস্টো পেয়েছিলেন ২৪% ভোট।
ইউরোপীয়ান ইনভেষ্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ২০০৪ সালের ডিসেম্বরের ভয়াবহ সুনামির হাত থেকে বেঁচে যাওয়া সাবেক এই ফিনিশ অর্থমন্ত্রী নিনিস্টো ২৯ জানুয়ারির চূড়ান্ত নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মাত্র ৩.৬% ভোটে টারজা হেলোনেনের কাছে পরাজিত হন।
২০০০ সালে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে টারজা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়ে আসছেন। ট্রেড ইউনিয়নের একজন প্রাক্তন আইনজীবী হিসেবেও তিনি সফল ছিলেন।
টারজা হেলোনেন তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও পররাষ্ট্রনীতির ব্যাপারে নিরপেক্ষ অবস্থানের জন্য দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত হয়েছেন।
