পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০
পাকিস্তানের যাত্রীবাহী একটি ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত এবং ৪০ জন আহত হয়। পাকিস্তানের কর্মকর্তারা সোমবার একথা জানায়।
রাওয়ালপিণ্ডি থেকে ছেড়ে আসা লাহোরগামী ট্রেনটি পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় শহর ঝেলামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত স্থানটি দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় এবং সেখানে কোনো রাস্তা না থাকায় উদ্ধার কর্মীরা অন্য একটি ট্রেনে সেখানে পৌঁছায়।
উদ্ধার কর্মীরা অন্ধকারের মধ্যেই ট্রেনের বগি কেটে জীবিতদের থেকে উদ্ধার করেছে। পাকিস্তানে এটাই হচ্ছে সবচেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা।
এ দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ ব্যাপারে সোমবার থেকে তদন্ত শুরু হবে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় কয়েকশ’ লোকের প্রাণহানি ঘটেছে।
