মালায়েশিয়ায় পৃথিবীর সর্বোচ্চ মূর্তি উদ্ভোধন
মালায়েশিয়াতে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মূর্তিটি স্থাপন করা হয়েছে মালয়েশিয়াতে। হিন্দুদের দেবতা মুরাগানের এই মূর্তিটির উচ্চতা ১৪০ ফুট, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ উচ্চতার মূর্তি।
মালায়েশিয়ার কর্মসংস্থান মন্ত্রী ও মালায়েশিয়ান ভারতীয় কংগ্রেস প্রেসিডেন্ট এস সামে ভেলু মালায়েশিযার বাটুতে শ্রী সুভারামানিয়ার মন্দিরে রবিবার যৌথ ভাবে উদ্ভোধন করেন। ভারত থেকে আনা ১৫ টি ভাস্কর্য দিয়ে এই মূর্তিটি তৈরী করতে সময় লেগেছে তিন বছর।
মূর্তিটির পদতলটি নির্মাণ করতে ১,৫৫০ ঘন ফুটের কংক্রিট ঢালাই, ২৫০ টন স্টিল বার এবং থাইল্যান্ড থেকে আনা তিনশ লিটার স্বর্ণালী রং লেগেছে। এটি নির্মাণ করতে খরচ হয়েছে ৬,৬৬,২১৫ মার্কিন ডলার।
শ্রী সুভারামানিয়ার মন্দির কর্তৃপক্ষ বলেছে, মুরুগান দেবতার এই মূর্তিটিকে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হিসেবে স্বীকৃতি নিতে গিণিস বুক অব রেকর্ডসে অর্ন্তভুক্ত করার জন্য আবেদন করবে।
বাটু গুহার মন্দির মালায়েশিয়াতে সবচেয়ে জনপ্রিয় হিন্দু তির্থস্থান। কুয়ালারামপুর থেকে ১৩ কিলোমিটার দূরের এই মন্দিরটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
