ভারত ও পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগের সকল প্রস্তুতি সম্পন্ন
ভারত ও পাকিস্তানের মধ্যে খোখরাপার-মোনাবাও রুটে রেল যোগাযোগ স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন কালে ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা সোমবার ইসলামাবাদে চুড়ান্ত বৈঠকে মিলিত হচ্ছে।
আগামী ৪ঠা ফেব্র“য়ারি থেকে এই রেল যোগাযোগ শুরু হওয়ার কথা রয়েছে। সোমবারের বৈঠকের ভিত্তিতে পরবর্তী চুড়ান্ত সময়সূচী জানানো হবে।
ভারতীয় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল চুড়ান্ত এই বৈঠকে যোগ দিতে শনিবার রাতে ইসলামাবাদ পৌঁছেছেন। পাকিস্তান রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল সম্প্রতি ভারত সফরকালে দু'দেশের মধ্যে রেল যোগাযোগের জন্য একটি খসড়া চুক্তি স্বাক্ষর করেন।
সোমবার ইসলামাবাদে এই চুক্তিটি চুড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে।
