রক্ত পরীক্ষাতেই যকৃতের ক্যান্সার নির্ণয় সম্ভব
বিজ্ঞানীরা যকৃতের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রক্ত পরীক্ষার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক আবিস্কার করেছেন, প্রোটিন পরিমাপ ও কম্পিউটার বিশ্লেষণের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে যকৃতের ক্যান্সার সনাক্ত করা সম্ভবপর।
পৃথিবীতে মোট ছয় প্রকারের ক্যান্সারের মধ্যে প্রথমে হয় যকৃত ক্যান্সার। পূর্ব এশিয়ার দেশগুলোতে এই ধরনের ক্যান্সার বেশি হচ্ছে ।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে, এদের মধ্যে খুব ঝুঁকিপূর্ণ হলো যাদের লিভার সিরোসিস। তবে অধিক ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে এই রোগ সনাক্ত করণে শুধু রক্ত পরীক্ষাই যথেষ্ট নয়।
বর্তমান এই নতুন পদ্ধতি অনুযায়ী খুব ঝুঁকিপূর্ণ এই ক্যান্সার রোগ নির্ণয়ের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড স্ক্যান পদ্ধতির সাহায্য নেয়া হবে। তাছাড়া রক্তের মধ্যে আলফা-ফেটোপ্রোটিন নামক একটি একক প্রোটিনের উপস্থিতি নির্ণয়ের মাধ্যমে নতুন এই পদ্ধতি কাজ করবে।
যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা সংস্থার অধ্যাপক জন টয় বলেছেন, রক্তে প্রোটিনের মাত্রা বুঝে ঝুঁকিপূর্ণ যকৃত ক্যান্সারের রোগীদের অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে।
