ইরাকে বার্ড ফ্লুতে একজন মারা গেছে
ইরাকে একজন বার্ড ফ্লু রোগে মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। তবে তিনি সত্যিই বার্ড ফ্লু রোগে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ১০ দিন আগে ওই ব্যক্তির এক ভাইয়ের মেয়েও শ্বাষ কষ্টে ভুগে মারা যায়।
এই উভয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে তুরস্কের সীমান্তে কাছাকাছি এক অঞ্চলে।
এই মাসে এ অঞ্চলে অন্তত ২০ জনের দেহে বার্ড ফ্লু রোগের জীবাণু পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে।
তবে ইরাকে এখনও পর্যন্ত কোন হাঁস মুরগীর খামারে বার্ড ফ্লু রোগ ধরা পড়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওই দু’জন যে অঞ্চলে মারা গেছে, সেখানে সাম্প্রতিক সময়ে কিছু পাখি অজ্ঞাত কারণে মারা গেছে।
২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বে ৮৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যারে অধিকাংশই এশিয়ান।
