আফগানিস্তানে মার্কিন সেনার চার মাসের কারাদন্ড
বন্দিদের প্রতি অসাদাচরণ করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় আফগানিস্তানে এক মার্কিন সেনাকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযুক্ত জেমস আর. হে এর বিরুদ্ধে গত জুলাইয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বন্দিদের বুক, হাত ও কাঁদে আঘাত করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
একই অভিযোগে আরো এক মার্কিন সেনার বিরুদ্ধে সোমবার কোর্ট মার্শাল অনুষ্ঠিত হবে।
